✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভুটানে আরও ১০টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-১১, | ০৫:৫৯:৫৫ |

বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের জন্য অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ চুক্তির আওতায় ভুটানে আরও ১০টি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। অন‌্যদিকে, বাংলাদেশে ১৬টি পণ‌্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে ভুটান।

সোমবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ‌্য জানান।

সচিব বলেন, ‘২০২০ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক ট্রেড এগ্রিমেন্ট সই হয়েছে। দুই দেশের বাণিজ্যমন্ত্রী পর্যায়ে এ চুক্তি হয়। ২০১০ সাল থেকে বাংলাদেশ ভুটানকে ১৮টি পণ্যে এবং ভুটান বাংলাদেশকে ৯২টি পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা দিচ্ছে।’

মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে, আশপাশের দেশগুলোর সঙ্গেও যেন এমন চুক্তি করা হয়। এতে আমাদের ব্যবসা-বাণিজ্যে সুবিধা হবে।

গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রান্ত থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..