✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

লেবাননে ইসরাইলের হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৭, | ১০:৪২:৩২ |
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর অভিজাত বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।  সশস্ত্র গোষ্ঠীটির ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, বুধবার (৬ মে) ইসরাইলি হামলায় নিহত ওই ব্যক্তি হলেন রাদওয়ান ফোর্সের অপারেশনস কমান্ডার মালেক বাল্লুত।

লেবাননের আরেক নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, রাদওয়ান ফোর্সের নেতারা একটি বৈঠক করছিলেন, এমন সময় হামলাটি ওই অ্যাপার্টমেন্টে আঘাত হানে।

এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে এটিই প্রথম ইসরাইলি হামলা। 

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের এক কমান্ডারকে লক্ষ্য করে এই হামলার নির্দেশ দিয়েছেন।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..