✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিজ্ঞান শিক্ষায় দেশে আধুনিক প্রযুক্তির মিউজিয়াম বাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৭, | ০৪:৪৫:০৮ |

বিজ্ঞান ও প্রযুক্তির জগতে এবার সংযোজন হচ্ছে বিজ্ঞান জাদুঘরের অত্যাধুনিক মডেলের মিউজিয়াম বাস।

এ বাসগুলো ‘ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর’ হিসেবে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা দেওয়ার কাজে ব্যবহার করা হবে। ৫ জানুয়ারি বিজ্ঞান জাদুঘর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিটি আড়াই কোটি টাকার বেশি মূল্যমানের বাসে ১৫৮ ধরনের প্রদর্শনযোগ্য বিষয় থাকবে, সেগুলোর মধ্যে হিউম্যানয়েড রোবট, হাইড্রো পাওয়ার মডেল, সিম্পল হারমোনিক মোশন, ভ্যান ডি গ্রাফ জেনারেটর, লজিক গেট, নাম্বার কনভারশন সিস্টেম, হিউম্যান বডি মডেল ও শক্তিশালী ৩০টি অত্যাধুনিক কম্পিউটার উল্লেখযোগ্য। বাসগুলোর বডি ফেব্রিকেশনের কাজ প্রায় শেষ হয়েছে। এখন যন্ত্রপাতি বসানোর কাজ চলছে বিজ্ঞান জাদুঘর ক্যাম্পাসে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..