✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সোনালী ব্যাংকে চুক্তিভিত্তিক চাকরির সুযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৩, | ১৪:৩৮:২৭ |

সোনালী ব্যাংক পিএলসিতে জেনারেল ম্যানেজার পদমর্যাদায় সিনিয়র কনসালট্যান্ট (ইসলামিক ব্যাংকিং) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১ জুন ২০২৬।

পদের নাম: সিনিয়র কনসালট্যান্ট (ইসলামিক ব্যাংকিং)

পদসংখ্যা: ১

চুক্তির মেয়াদ: ২ বছর

বয়সসীমা

১ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীর কমপক্ষে ১৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ন্যূনতম ৩ বছর ডেপুটি জেনারেল ম্যানেজার বা সমমানের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মোট অভিজ্ঞতার মধ্যে অন্তত ১০ বছর যেকোনো বাণিজ্যিক ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৩,৫০,০০০ টাকা (আলোচনাসাপেক্ষ)

আবেদন যেভাবে: বিস্তারিত জীবনবৃত্তান্ত (সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্তসহ), জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, মানব সম্পদ উন্নয়ন বিভাগ, প্রধান কার্যালয়, ৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

আবেদনের শেষ সময়: ১ জুন ২০২৬। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..