সর্বশেষ :
বিশ্ববাজারে রেকর্ড দেড় কোটি গাড়ি বিক্রি টয়োটার যুক্তরাষ্ট্রে এক গাড়ির দামে চীনে মিলে পাঁচ ইভি যুদ্ধ করল ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল, লাভ চীন-রাশিয়ার সুমুদ ফ্লোটিলা ও হরমুজের সৈন্যরা ‘এপস্টেইন ফ্রন্ট’ ইস্যুতে বিশ্বকে জাগিয়ে তুলবে : আইআরজিসি তরুণ প্রজন্মই পারে নতুন তথ্যব্যবস্থার সমাধান দিতে : তথ্যমন্ত্রী নারী ক্রিকেটারের আত্মহত্যা বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ, মুখ খুললেন ইরানি ফুটবলপ্রধান (দেখুন ভিডিও) বার্সেলোনায় নতুন চুক্তি করছেন ফ্লিক স্বামীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দেবলীনার মদ ছেড়ে এখন জীবনের সেরা সময় পার করছেন টম হল্যান্ড

টরন্টো থেকেই ফিরতে হলো দেশে

বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ, মুখ খুললেন ইরানি ফুটবলপ্রধান (দেখুন ভিডিও)

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০২, | ১৯:৩৯:৪৭ |

বৃহস্পতিবার কানাডার ভ্যাঙ্কুভারে ফিফার ৭৬তম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। যাকে বিবেচনা করা হচ্ছে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সদস্য দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ সম্মেলন হিসেবে। ফিফা থেকে ২১১ সদস্য দেশ সেখানে আমন্ত্রিত ছিল, কিন্তু কানাডায় গিয়েও দেশে ফিরতে হয় ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিসহ প্রতিনিধি দলকে। টরন্টো বিমানবন্দর থেকে ঠিক কী কারণে তাদের গন্তব্য বদলাতে হয় সেটাই জানা গেল এবার।

গতকাল (শুক্রবার) ইরানি গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের ফুটবল প্রধান মেহেদি তাজকে কানাডার অফিসিয়ালরা ফিফা কংগ্রেসে যেতে অনুমতি দেয়। কিন্তু তার আগে মেহেদিসহ ইরানের প্রতিনিধি দলকে টরন্টো বিমানবন্দরে তিন ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। তবে যাত্রাপথে তুরস্কে নামার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইরানি প্রতিনিধিদলকে কানাডায় নিতে একটি বিশেষ বিমানের প্রস্তাব দিয়েছিলেন, তাজ মেহেদিরা সেটিও প্রত্যাখ্যান করেন।

প্রতিবেদনে বলা হয়, মেহেদি তাজ ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক সদস্য। সংগঠনটির সঙ্গে বর্তমানেও তার সংশ্লিষ্টতা আছে বলে প্রশ্ন ছুড়ে দেয় কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত বিশ্বকাপ-পূর্ব ফিফার সভায় কেবল তাকে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়। কানাডা কর্তৃপক্ষ জানিয়েছে, আইআরজিসির সদস্যদের তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ। আগামী জুন-জুলাইতে হতে যাওয়া বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে কানাডাও অন্যতম আয়োজক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..