✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গুচ্ছ ভর্তি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৯, | ১৩:৪৯:১৫ |
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে জিএসটি ওয়েবসাইটে লগইন করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা যাচ্ছে।

আগ্রহী শিক্ষার্থীরা সোমবার (২০ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের ২০০০ টাকা ফি দিতে হবে।

এর আগে, গত ২৭ মার্চ ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ), ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান, মানবিক ও আইন) এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) ফলাফল প্রকাশের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..