✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মদিনায় হজযাত্রীদের প্রথম কাফেলাকে ফুল দিয়ে বরণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৮, | ১৮:২২:৪২ |
পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা। শনিবার মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ২০২৬ সালের হজের প্রথম কাফেলা। এর মধ্য দিয়ে শুরু হলো এ বছরের পবিত্র হজ মৌসুমের আনুষ্ঠানিক পথচলা।

মদিনা বিমানবন্দরে প্রথম দফায় আগত হজযাত্রীদের ফুল ও খেজুর দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা। আল্লাহর মেহমানদের সেবা দিতে বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করা হয়েছিল।

বিমানবন্দর সূত্র জানায়, প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীদের মদিনার মসজিদে নববীতে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তারা নামাজ আদায় ও ইবাদত-বন্দেগির মাধ্যমে নিজেদের আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করবেন। মদিনায় কয়েক দিন অবস্থানের পর তারা মক্কার উদ্দেশ্যে রওনা হবেন এবং হজের মূল কার্যাদি পালনের জন্য ইহরাম বাঁধবেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীদের নিয়ে আরও অসংখ্য ফ্লাইট মদিনা ও জেদ্দা বিমানবন্দরে অবতরণ করবে। আল্লাহর মেহমানদের জন্য পরিবহন, আবাসন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ হজযাত্রীদের জন্য আলাদা সহায়তা দল কাজ করছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে প্রতি বছর জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। এ বছর মে মাসের শেষ সপ্তাহে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য হজ জীবনের অন্যতম বড় একটি আকাঙ্ক্ষা, যা শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকলে জীবনে একবার পালন করা ফরজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..