✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

থালাপতি বিজয়ের নামে মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৭, | ২৩:৫৫:০৭ |
সময়টা ভালো যাচ্ছে না দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিক থালাপতি বিজয়ের। কিছুদিন আগে তার আসন্ন সিনেমা মুক্তির আগেই এইচডি প্রিন্টে পাইরেসি হয়। এমন দুঃসময়ের মাঝে আইনি বিপাকে অভিনেতা। নতুন খবর, তার বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ।  

জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনুমতি ছাড়া বিশাল জনসভা ও র‍্যালি করার অভিযোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তার বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, চেন্নাইয়ের টি-নগর এলাকায় বিজয়ের রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি র‍্যালির আয়োজন করা হয়েছিল। তবে এই কর্মসূচির জন্য আগে থেকে কোনো পুলিশি অনুমোদন নেওয়া হয়নি। জনবহুল এলাকায় এই র‍্যালির কারণে দীর্ঘ যানজট এবং জনদুর্ভোগ তৈরি হয়। 

নির্বাচন কমিশনের বিশেষ ফ্লাইং স্কোয়াড কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে চেন্নাইয়ের মাম্বালাম থানা পুলিশ বিজয় এবং তার দলের নেতা এন আনন্দের নামে এই মামলাটি দায়ের করে। ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় বেআইনি সমাবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

র‍্যালির সময় থালাপতি একটি হুডখোলা গাড়িতে চড়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন, যার অনেক ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হাজার হাজার ভক্ত ও আলোকসজ্জার কারণে ওই এলাকায় দীর্ঘক্ষণ যানচলাচল বন্ধ থাকে।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিজয় আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ গঠনের ঘোষণা দেন। তিনি জানিয়েছিলেন, অভিনয়ের চেয়ে এখন থেকে জনসেবা ও রাজনীতিতেই বেশি সময় দেবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..