সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১১, | ১৩:২৩:৩৭ |
বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। ১৭ এপ্রিল দেশের মাটিতে ওয়ানডে সিরিজ শুরুর আগে দুই সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে সিরিজটি দেখতে পারবেন দর্শকরা।

টিকিট বিক্রি শুরু হচ্ছে শনিবার সন্ধ্যা থেকেই। এই সিরিজে মিরপুর ও চট্টগ্রাম দুই ভেন্যুতেই টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বরাবরের মতো এবারো অনলাইনে সব টিকিট কাটা যাবে। http://www.gobcbticket.com.bd ওয়েবসাইটে ১১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে টিকিট কেনা যাবে।

মিরপুরের ম্যাচগুলোতে সর্বনিম্ন ২০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। এছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৪০০ টাকা, ক্লাব হাউজ অর্থাৎ শহীদ মুশতাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ড ৬০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ও লোয়ার স্ট্যান্ডের টিকিট কেনা যাবে ২৫০০ টাকায়।



চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামেও টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ২০০ টাকা। এই দামে কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। এছাড়া ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ প্যাভিলিয়ন এন্ডের টিকিট ২৫০০ টাকায় কেনা যাবে।

সূচি অনুযায়ী ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

অন্যদিকে, ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..