✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আমিরাতকে বায়ু থেকে পানি বানানোর প্রযুক্তি দিচ্ছে ইসরাইল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-১৪, | ১২:২১:০৩ |

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর মধ্যপ্রচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন খাতে বিনিয়োগের চুক্তি করছে ইহুদিবাদী দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান।

ইসরাইলের একটি প্রতিষ্ঠান সম্প্রতি আমিরাতে বায়ু থেকে পানি উৎপাদনের প্রযুক্তি সরবরাহের চুক্তি করেছে। খবর জেরুজালেম পোস্টের।

আরব আমিরাতের কৃষিভিত্তিক প্রতিষ্ঠান আল-ডাহরার সঙ্গে ইসরাইলের প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়াটারজেনের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

ওই চুক্তির আওতায় ওয়াটারজেন বায়ু থেকে পানি উৎপাদন করে আমিরাতের কৃষি খাত থেকে শুরু করে হাসপাতালেও তা সরবরাহ করবে।

ওয়াটারজেনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ড. মাইকেল মিরিলাশভিলি বলেন, পরিবেশের কোনো ক্ষতি না করে এবং বিদ্যুতের ব্যবহার ছাড়াই এ পদ্ধতিতে প্রতিদিন ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি উৎপাদন করা সম্ভব।

গ্রাম বা শহর থেকে দূরের কোনো বসতিতে এ প্রযুক্তিতে পানি উৎপাদন করা সবচেয়ে বেশি কার্যকর।

গত বছর ব্রাজিল, ভিয়েতনাম ও ভারতে এ প্রযুক্তি সরবরাহ করা হয়। এ ছাড়া ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বনে দাবানলের সময় সেখানেও এ প্রযুক্তিতে বায়ু থেকে পানি উৎপাদন করে সেথানকার বাসিন্দাদের জরুরি পানির চাহিদা মেটানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..