✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইউরোপে চালকবিহীন ট্যাক্সি নামাচ্ছে উবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১০, | ১৩:০৯:২৭ |

ইউরোপের রাস্তায় চালকবিহীন ট্যাক্সি বা রোবোট্যাক্সি সেবা চালু করতে যাচ্ছে অনলাইনভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবার। এ লক্ষ্যে চীনা প্রতিষ্ঠান ‘পনি ডট এআই’ ও ক্রোয়েশীয় কোম্পানি ‘ভার্ন’-এর সঙ্গে চুক্তি করেছে তারা। প্রাথমিকভাবে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে এ সেবা চালু করা হবে।

এ সেবায় বেইজিংভিত্তিক অটোমেকার বিএআইসি মোটরের তৈরি ‘আর্কফক্স আলফা টি৫’ মডেলের গাড়ি ব্যবহার করা হবে। গাড়িগুলোতে থাকবে পনি ডট এআইয়ের সপ্তম প্রজন্মের অটোনোমাস ড্রাইভিং সিস্টেম। জাগরেবের রাস্তায় ইতোমধ্যে এই গাড়ির পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। শুরুতে ভার্ন অ্যাপের মাধ্যমে এ ট্যাক্সি পাওয়া গেলেও পরবর্তী সময়ে সরাসরি উবার অ্যাপ থেকে বুক করা যাবে।

আগামী কয়েক বছরের মধ্যে ইউরোপের বিভিন্ন শহরসহ বিশ্ববাজারে কয়েক হাজার রোবোট্যাক্সি নামানোর লক্ষ্য রয়েছে উবারের। এই প্রকল্পের জন্য ভার্ন কোম্পানিতে বিনিয়োগের ঘোষণা দিয়েছে উবার। স্থানীয় আইন ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেওয়ার কাজগুলো দেখভাল করবে ভার্ন।

কেবল ইউরোপে নয়, বিশ্বজুড়ে চালকবিহীন যাতায়াত ব্যবস্থা প্রসারে একের পর এক অংশীদারত্ব করছে উবার। চলতি মাসের শুরুতে নিশান এবং ব্রিটিশ স্টার্টআপ ‘ওয়েভ’-এর সঙ্গে মিলে ২০২৬ সালের শেষে টোকিওতে রোবোট্যাক্সি সেবা চালুর ঘোষণা দিয়েছে তারা। এ ছাড়া যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বর্তমানে হুন্দাই আইওনিক-৫ মডেলের অটোনোমাস বৈদ্যুতিক গাড়ির মাধ্যমে সফলভাবে যাত্রী পরিবহন করছে উবার। চালকবিহীন এই প্রযুক্তি যাতায়াত খরচ কমানোর পাশাপাশি যাতায়াত ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..