জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, বীমাসহ থাকছে যেসব সুবিধা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ১৬:৩৫:০৩ |

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ব্র্যাক হেলথ প্রোগ্রামের (প্রজেক্ট স্টাফ) আওতায় প্রোগ্রাম অফিসার (টিবি নিয়ন্ত্রণ) পদে জনবল নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৭ এপ্রিল ২০২৬ থেকে এবং চলবে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ

প্রতিষ্ঠান: ব্র্যাক 

চাকরির ধরন: বেসরকারি (চুক্তিভিত্তিক)

পদ: প্রোগ্রাম অফিসার, টিবি নিয়ন্ত্রণ

বিভাগ: ব্র্যাক হেলথ প্রোগ্রাম (প্রজেক্ট স্টাফ)

পদসংখ্যা: নির্ধারিত নয়

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে  

যোগ্যতা

  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
  • মাসিক কর্মপরিকল্পনা তৈরিতে দক্ষতা থাকতে হবে
  • পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন লিংক পাওয়া যাবে ব্র্যাক-এর অফিসিয়াল ওয়েবসাইটে: https://www.brac.net

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২৬

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..