✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে চাকরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ১৬:৩০:২২ |

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে (বিএইচবিএফসি) চিকিৎসক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১ জন পুরুষ ও ১ জন নারী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির সদর দপ্তর এবং ঢাকার জোনাল ও শাখা অফিসসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গকে জরুরি চিকিৎসাসেবা প্রদান করবেন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকেরা।

চাকরির বিবরণ

পদের নাম: চিকিৎসক

পদ সংখ্যা: ২ (পুরুষ ১ জন ও নারী ১ জন)

বয়স: ২৫–৬০ বছর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বিএমডিসি কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ থেকে ন্যূনতম এমবিবিএস/বিডিএস ডিগ্রি। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন সনদ। চিকিৎসাকাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।

বেতন–ভাতা

৪০,০০০ টাকা এবং উৎসব বোনাস।

নির্ধারিত সময়

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা (প্রতিদিন)। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত দুই শিফটের যেকোনো একটিতে দায়িত্ব পালন করতে হবে।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র প্রশাসন বিভাগ, সদর দপ্তর, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন বরাবর পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ

২০ এপ্রিল ২০২৬

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..