✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সায়েদাবাদে ৩০ মিনিটের মধ্যে অবৈধ কাউন্টার সরিয়ে নেওয়ার নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ১৩:১৯:৩৭ |
রাজধানীর সায়েদাবাদ এলাকায় থাকা সব অবৈধ বাস কাউন্টারগুলোকে ৩০ মিনিটের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচালিত মোবাইল কোর্ট।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে মাইকিং করে এই ঘোষণা দেন ডিএসসিসির কর্মকর্তারা।

এদিন সকাল ৯টায় সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের আশপাশের এলাকায় অনুমোদনবিহীন সব বাস কাউন্টারে অভিযান পরিচালনার কথা জানায় ডিএসসিসি। তবে কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা শুরু করে ১২টার পর।

জানা গেছে, অভিযান পরিচালনা শুরুর আগে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্চ পর্যায়ের একটি টিমের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা হয় বাস মালিকদের।

এতে অভিযান পরিচালনা শুরু করতে নির্ধারিত সময়ের চেয়ে ৩ ঘণ্টার বেশি সময় দেরি হয়।

দুপুর সোয়া ১২টায় অভিযান পরিচালনা শুরুর পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মাইকিং করে সব অবৈধ কাউন্টার ৩০ মিনিটের মধ্যে সরিয়ে নিতে ঘোষণা দেওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এসময় যাত্রাবাড়ী ও ওয়ারী থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..