✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পৃথিবী থেকে ইতিহাসের সর্বোচ্চ দূরত্বে আর্টেমিস-২ নভোচারীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৭, | ১১:৫২:২২ |
মানব মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। পৃথিবী থেকে মানুষের সর্বোচ্চ দূরত্বে ভ্রমণের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন ও বিবিসি। 

১৯৭০ সালে অ্যাপোলো-১৩ মিশনের নভোচারীরা ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল দূরত্ব অতিক্রম করে এই রেকর্ড গড়েছিলেন। এরই মধ্যে সেটি ছাড়িয়ে গেছেন আর্টেমিস-২ নভোচারীরা। নতুন এই মিশনে অ্যাপোলো-১৩ মিশনের রেকর্ড ভেঙে প্রায় ৪ হাজার ১০২ মাইল বেশি দূরত্বে পৌঁছাবে আর্টেমিস-২ নভোচারীরা। নতুন সর্বোচ্চ দূরত্ব হবে প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল।

মিশন কন্ট্রোলের কর্মকর্তা কেলসি ইয়াং জানিয়েছেন, মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর ৪টা ৭ মিনিটে নভোচারীরা সর্বোচ্চ দূরত্বে পৌঁছাবেন। ওই সময় মহাকাশযানটি চাঁদের পেছনে চলে যাওয়ায় পৃথিবীর সঙ্গে যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকবে (লস অব সিগন্যাল)।

প্রসঙ্গত, নাসা পরিচালিত এই মিশনে চারজন নভোচারী ৫০ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে মহাকাশে ভ্রমণ করছেন। তারা প্রায় ৭ ঘণ্টার একটি চাঁদ প্রদক্ষিণ (ফ্লাইবাই) সম্পন্ন করছেন।

নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন চাঁদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করছেন। এর মধ্যে রয়েছে চাঁদের রহস্যময় দূরবর্তী অংশ, যা আগে কখনও মানুষের চোখে দেখা হয়নি। তবে তারা চাঁদে অবতরণ করবেন না।

১ এপ্রিল উৎক্ষেপণের পর থেকে মিশনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। যাত্রাপথে মহাকাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের পাশাপাশি কিছু প্রযুক্তিগত সমস্যাও মোকাবিলা করতে হয়েছে, যার মধ্যে টয়লেট সংক্রান্ত সমস্যাও রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..