✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ওয়েস্টার্ন ওয়ালে ১০০ জনকে নামাজের অনুমতি ইসরাইলের আদালতের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৬, | ১৯:০৭:২৫ |
জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়ালে সর্বোচ্চ ১০০ জনকে প্রার্থনার অনুমতি দিয়েছে ইসরাইলের সুপ্রিম কোর্ট। রোববার দেওয়া এক রায়ে এই সংখ্যা নির্ধারণ করা হয়। যুদ্ধ শুরুর পর এতদিন সেখানে ৫০ জনের সীমা ছিল।

একটি এনজিওর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জানায়, ‘ওয়েস্টার্ন ওয়াল প্লাজায় প্রার্থনার জন্য অনুমোদিত মানুষের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা হলো।’ রায় অবিলম্বে কার্যকর হবে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বিচারকেরা পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নীতির বিষয়ে ব্যাখ্যা দিতে ৭ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন রাষ্ট্রকে।

২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা শুরুর পর পুরোনো শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূর্ব জেরুজালেমের সংলগ্ন এই এলাকায় ইহুদি, খ্রিষ্টান ও মুসলমানদের জন্য পবিত্র স্থানগুলোর অবস্থিত।

নিরাপত্তা উদ্বেগের কারণে কর্তৃপক্ষ বিশ্বখ্যাত পবিত্র স্থানগুলোতে প্রবেশ নিষিদ্ধ করে। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল-আকসা মসজিদ এবং চার্চ অব দ্য হোলি সেপালখার।

যুদ্ধকালীন নিরাপত্তা নির্দেশনায় ইসরাইলে ৫০ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ রয়েছে। দেশটি প্রতিদিন ইরান ও লেবাননের হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার মুখে রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..