✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আমির খানের বান্ধবীর হাতে আংটি, নানা জল্পনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৩, | ২১:১৫:২৫ |

বলিউড তারকা আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরে চলছে এক গুঞ্জন। গৌরী স্প্র্যাট নামের এক নারীর প্রেমে জড়িয়েছেন অভিনেতা! বিভিন্ন ইভেন্টে একসঙ্গে দেখা যায় তাদের, এমনকি আমিরের পারিবারিক অনুষ্ঠানেও দেখা মিলেছিল সেই চর্চিত প্রেমিকার। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি তারা কেউই। 

এমন সময়ে সম্প্রতি এক অনুষ্ঠানে গৌরী স্প্র্যাটের আঙুলে দুটি দামী হীরার আংটি দেখা যায়। আর তাতেই তৈরি হয় কৌতূহলী ভক্তদের মাঝে নানা প্রশ্ন। জল্পনা ওঠে, এই আংটি আমির গৌরীকে দিয়েছেন; নীল রঙের হিরাখচিত আংটি দুটি আমির খান নিজেই উপহার দিয়েছেন। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ এই আংটি তৈরিতে প্রায় ৪০টি হীরা ব্যবহার করা হয়েছে। উপহারের এই ধারণা আবার তৈরি হওয়ার কারণ, আমির খান সম্প্রতি একটি জুয়েলারি ব্র্যান্ডে বিনিয়োগ করেছেন; তাই সেখান থেকেই এই বিশেষ উপহারটি কেনা হয়েছে বলে মনে করছেন ভক্ত-নেটিজেনরা। আবার এমন জল্পনাও উঠেছে, এটি শুধু সাধারণ উপহার নয়, তারা গোপনে বাগদান সম্পন্নও করেছেন! যদিও এ বিষয়ে আমির বা গৌরী কোনো মন্তব্য করেননি।


গৌরীর সঙ্গে সম্পর্ক নিয়ে এর আগে এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছিলেন, গৌরী তার জীবনে অনেক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে এসেছেন। বিয়ের প্রসঙ্গে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত এই অভিনেতা বলেছিলেন, তারা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং মানসিকভাবে তিনি নিজেকে গৌরীর সঙ্গে বিবাহিত বলে মনে করেন।

উল্লেখ্য, রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় একা থাকেন আমির খান। এর পর থেকে গৌরীর সঙ্গে অভিনেতার মেলামেশা নানা জল্পনা-আলোচনা তৈরি করেছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..