✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাইকিং করে মব সৃষ্টি, পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০২, | ২০:৫৫:০৬ |
যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অভিযুক্ত আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আসমত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল হিজলডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় আমিনুদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনকে (৩৫) তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পরপরই মসজিদে মাইকিংয়ের মাধ্যমে এলাকায় মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হয় যে, পুলিশ তাকে পিটিয়ে হত্যা করেছে। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং জাহাঙ্গীরকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় এসআই আসমত আলী (৫৪), কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫) ও হাবিবুল্লাহ (৩০) আহত হন। আহত কনস্টেবল শহিদুল ইসলামকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত কনস্টেবল শহিদুল ইসলাম জানান, আসামিকে ধরে রাখার সময় তাকে বুকে আঘাত করা হয় এবং তার হাতের একটি আঙুলে গুরুতর জখম হয়।

কেশবপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, জাহাঙ্গীর হোসেন তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। ঘটনার পর অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..