✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাগুরায় নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার, গলায় রশির চিহ্ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০১, | ২১:৩৪:৪৫ |
মাগুরার শ্রীপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়া এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বড় উদাস গ্রামে বাড়ির পাশের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম লিমা খাতুন (২৩)। তিনি ওই গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটগোপালপুর এলাকার সুজন মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় লিমা খাতুন বাবার বাড়িতে আসেন। এরপর ৭টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। পরদিন (বুধবার) বেলা ১১টার দিকে এলাকাবাসী লিমার বাবার বাড়ির পাশের একটি মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, তাকে নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনের সময় গলায় রশির চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..