✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৬১ হাজার টন মার্কিন গম নিয়ে জাহাজ চট্টগ্রামে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০১, | ১৫:২৯:০৭ |
যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে এমভি এমপি আল্ট্রাম্যাক্স-২ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

বুধবার (০১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সরকার-টু-সরকার (জি টু জি) ভিত্তিতে ‘জি টু জি-০৩’ চুক্তির অধীনে এ গম আমদানি করা হয়েছে।

এর আগে একই চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ টন এবং দ্বিতীয় চালানে ৬২ হাজার ১৫০ টন গম দেশে আসে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা এরইমধ্যে শুরু হয়েছে। দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমদানি করা গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ৩১ হাজার ৫৫০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

খাদ্য মন্ত্রণালয় আরও জানায়, ‘জি টু জি-০১’ ও ‘জি টু জি-০২’ চুক্তির আওতায় আমদানিকৃত সব গম এরইমধ্যে দেশে পৌঁছেছে। এ দুই চুক্তিতে মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ টন গম আমদানি করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..