সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

জাবিতে বিভিন্ন বিভাগে ১৯ শিক্ষক নিয়োগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ১৮:০৭:৫০ |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল এবং সহযোগী অধ্যাপক পদে ২১ এপ্রিল ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: সহযোগী অধ্যাপক (স্থায়ী)

বিভাগ/ইনস্টিটিউট: বাংলা বিভাগ

পদসংখ্যা: ১

২. পদের নাম: সহকারী অধ্যাপক (স্থায়ী)

বিভাগ/ইনস্টিটিউট: ইংরেজি বিভাগ

পদসংখ্যা: ১

৩. পদের নাম: প্রভাষক (স্থায়ী)

বিভাগ/ইনস্টিটিউট: অর্থনীতি বিভাগ

পদসংখ্যা: ৩

৪. পদের নাম: প্রভাষক (স্থায়ী)

বিভাগ/ইনস্টিটিউট: চারুকলা বিভাগ

পদসংখ্যা: ২ (পেইন্টিং ডিসিপ্লিন-১, ক্র্যাফট অ্যান্ড ফ্যাশন ডিজাইন ডিসিপ্লিন-১)

৫. পদের নাম: প্রভাষক

বিভাগ/ইনস্টিটিউট: পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ

পদসংখ্যা: ৩ (স্থায়ী-১, অস্থায়ী-২)

৬. পদের নাম: প্রভাষক

বিভাগ/ইনস্টিটিউট: বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

পদসংখ্যা: ৩ (স্থায়ী-১, অস্থায়ী-২)

৭. পদের নাম: প্রভাষক (স্থায়ী)

বিভাগ/ইনস্টিটিউট: পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগ

পদসংখ্যা: ১

৮. পদের নাম: প্রভাষক

বিভাগ/ইনস্টিটিউট: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

পদসংখ্যা: ৩ (স্থায়ী-১, অস্থায়ী-২)

৯. পদের নাম: প্রভাষক (স্থায়ী)

বিভাগ/ইনস্টিটিউট: ইনস্টিটিউট তাব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)

পদসংখ্যা: ২

বেতন স্কেল

সহযোগী অধ্যাপক: ৫০,০০০-৭১,২০০ টাকা।

সহকারী অধ্যাপক: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

প্রভাষক: ২২,০০০-৫৩,০৬০ টাকা। 

আবেদনের নিয়ম

প্রার্থীকে jobs.juniv.edu ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফরম প্রিন্ট করে পেমেন্ট রশিদসহ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের জন্য ৭ সেট এবং সহযোগী অধ্যাপক পদের জন্য ১০ সেট আবেদনপত্র রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে।

আবেদন ফি

৬০০ টাকা। আবেদন ফির সাথে ১.২০% সার্ভিস চার্জ প্রদান করতে হবে।

অনলাইন আবেদনের শেষ তারিখ

প্রভাষক ও সহকারী অধ্যাপক: ১৫ এপ্রিল ২০২৬

সহযোগী অধ্যাপক: ২১ এপ্রিল ২০২৬

প্রিন্ট কপি জমা দেওয়ার শেষ তারিখ

প্রভাষক ও সহকারী অধ্যাপক: ১৬ এপ্রিল ২০২৬

সহযোগী অধ্যাপক: ২২ এপ্রিল ২০২৬

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদনপ্রক্রিয়া ও অন্য শর্তাবলির বিস্তারিত দেখুন jobs.juniv.edu ওয়েবসাইটে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..