✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইভি বাজারে টেসলাকে টপকেও মুনাফায় ধস বিওয়াইডির

গত বছর মোট ২২ লাখ ৫০ হাজার ইভি বিক্রি করেছে বিওয়াইডি | ছবি : টপগিয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১৩:২০:১১ |
বিশ্বের বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে ২০২৫ সালের বেশির ভাগ সময় মার্কিন জায়ান্ট টেসলাকে টপকে শীর্ষস্থান দখলে রেখেছে চীনের বিওয়াইডি।

তবে বিক্রিতে রেকর্ড গড়লেও মুনাফার অংকে বড় ধরনের ধাক্কা খেয়েছে চীনা প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চীনের অভ্যন্তরীণ বাজারে তীব্র মূল্যযুদ্ধ এবং প্রতিযোগিতার কারণে বিওয়াইডির নিট মুনাফা আগের বছরের তুলনায় ১৯ শতাংশ কমেছে । খবর ইউরো নিউজ।

হংকং স্টক এক্সচেঞ্জে শুক্রবার জমা দেয়া নথিতে বিওয়াইডি জানিয়েছে, ২০২৫ সালে তাদের নিট মুনাফা দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬ বিলিয়ন ইউয়ানে (প্রায় ৪ দশমিক ৪ বিলিয়ন ইউরো), যা আগের বছর ছিল ৪০ দশমিক ৩ বিলিয়ন ইউয়ান। তবে মুনাফা কমলেও কোম্পানির বার্ষিক আয় ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ৮০৪ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।

প্রথমবারের মতো ২০২৪ সালে টেসলাকে ছাড়িয়ে যাওয়ার পর ২০২৫ সালে সে ব্যবধান আরো বাড়িয়েছে চীনের এ কোম্পানি। গত বছর বিওয়াইডি মোট ২২ লাখ ৫০ হাজার ইভি বিক্রি করেছে, যা আগের বছরের চেয়ে প্রায় ২৮ শতাংশ বেশি। বিপরীতে টেসলার বিক্রি ৯ শতাংশ কমে ১৬ লাখ ৪০ হাজার ইউনিটে নেমে এসেছে। অর্থাৎ, টেসলার চেয়ে ছয় লাখেরও বেশি বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি করে বিশ্ববাজারে নিজের অবস্থান পাকাপোক্ত করেছে বিওয়াইডি।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্রতিদ্বন্দ্বীদের দাপটে ইউরোপ ও চীনের বাজারে টেসলার আধিপত্য ক্রমেই কমছে। ২০২৫ সালে টেসলার বার্ষিক মুনাফা কমে দাঁড়িয়েছে মাত্র ৩ দশমিক ৮ বিলিয়ন বা ৩৮০ কোটি ডলারে, যা কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। এমনকি কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো বার্ষিক গাড়ি বিক্রির আয় ১১ শতাংশ কমেছে। তবে ফেব্রুয়ারির উপাত্ত অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে টেসলার নিবন্ধনের সংখ্যা ২৯ শতাংশ বেড়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..