✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

খুলনায় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, আহত ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৯, | ১৯:৪৪:০৯ |
খুলনায় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় প্রাইভেটকারের চার যাত্রী আহত হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেল পৌনে ৫ টার দিকে খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সানি (২৫), আইমুল দিপু (২৩), অমিত (২৫) এবং একজন অজ্ঞাতনামা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুন্দরবন এক্সপ্রেসের একটি ট্রেন ঢাকা থেকে খুলনায় আসছিল। বিকেল পৌনে ৫টার দিকে মশিয়ালী মাঠে ক্রিকেটের অনুশীলন শেষে ওই ৪ জন গাড়িতে উঠে বাড়িতে ফিরছিলেন। কিন্তু গাড়ির কাঁচ কালো হওয়ায় তারা ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেননি। ফলে তাদের বহনকারী প্রাইভেটকারকে ট্রেন ধাক্কা দেয় এবং গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। চারজনই আহত হয়। চারজনের মধ্যে ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছে। অপর দুজন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, গাড়িতে কালো গ্লাস থাকার কারণে চালক ট্রেনটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুজন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকী দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..