✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৬, | ২১:১৩:২৩ |
স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশের ফুটবল অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। আজ ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলেছে। ওই ম্যাচে জামালরা ০-৩ গোলে হারলেও মালদ্বীপ থেকে এসেছে সুখবর। সাফ অ-২০ টুর্নামেন্টে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। 

আজ ছিল বাংলাদেশের গ্রুপের অন্য দুই দল ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ। এই ম্যাচে ভারত ৩-০ গোলে পাকিস্তানকে হারিয়েছে। পাকিস্তান দুই ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশ ও ভারত দুই দলই এক ম্যাচে তিন পয়েন্ট পাওয়ায় সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। আজ পাকিস্তান ভারতের বিপক্ষে ড্র করলে কিংবা জিতলে বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হতো। 

সাফ অ-২০ টুর্নামেন্টে সাত দল অংশগ্রহণ করছে। বি গ্রুপে বাংলাদেশের পাশাপাশি রয়েছে ভারত ও পাকিস্তান। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনাল খেলবে। বাংলাদেশ ও ভারতের সেমিফাইনাল নিশ্চিত হলেও গ্রুপ সেরা নির্ধারণ হবে আগামী পরশু দিন ম্যাচের পর। বি গ্রুপের চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে ভারতের বিপক্ষে জিততেই হবে। কারণ ম্যাচ ড্র হলে দুই দলের সমান ৪ পয়েন্ট হবে। গোল ব্যবধানে ভারত এগিয়ে থাকায় গ্রুপ সেরা হবে। কারণ ভারত পাকিস্তানকে ৩ গোল দিয়েছে আর বাংলাদেশ পাকিস্তানকে ২ গোল। 

বি গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে এ গ্রুপে রানার্স আপের সঙ্গে আর এ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে বি গ্রুপের রানার্স আপের সঙ্গে। এ গ্রুপে ইতোমধ্যে নেপাল ও শ্রীলঙ্কার সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। নেপাল ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্ট ৩। নেপাল পরের ম্যাচে ড্র করলেই এ গ্রুপের সেরা হবে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..