✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৬, | ১৫:২৫:০৮ |
বাংলাদেশ পুলিশের দুইজন অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) বদলি করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা।

প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের বর্তমান পদায়ন পরিবর্তন করে নতুন কর্মস্থলে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা জানানো হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার জান্নাত শাইখা সুলতানাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এপিবিএনে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার জান্নাত মেহজাবিন জাহানকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পাবনায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৯ এপ্রিল তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় নির্ধারিত সময়ের পর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য হবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..