✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ফিটনেসে মনোযোগ দিতে জাতীয় দল ছাড়লেন লুকাকু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১৩:২৯:৪৩ |
বিশ্বকাপের আগে সময় খুব বেশি বাকি নেই। এদিকে মৌসুম জুড়ে চোট ভীষণ ভোগাচ্ছে। তাই ফিটনেস নিয়ে কাজ করার উদ্দেশে জাতীয় দলের যুক্তরাষ্ট্র সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রোমেলু লুকাকু।

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথ আয়োজনে বসবে এবারের ফুটবল বিশ্বকাপ। বৈশ্বিক আসরটির জন্য শেষ ধাপের প্রস্তুতিপর্বে যুক্তরাষ্ট্রে দুই স্বাগতিকের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বেলজিয়াম।

আগামী শনিবার আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার পর, মঙ্গলবার শিকাগোয় মেক্সিকোর মুখোমুখি হবে বেলজিয়াম। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে প্রত্যাশিতভাবেই ছিলেন লুকাকু; কিন্তু সিদ্ধান্ত বদলে ফেলেছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

চলতি মৌসুমের শুরু থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে দীর্ঘদিন বাইরে ছিলেন লুকাকু। চোট কাটিয়ে ফিরলেও পরে ভুগেছেন ফিটনেস সমস্যায়। চরম ভোগান্তির মৌসুমে নাপোলির হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন, সময়ের হিসেবে মাত্র ৬৪ মিনিট।

দেশের হয়ে সবশেষ গত বছরের জুনে খেলেন ৩২ বছর বয়সী লুকাকু, বিশ্বকাপ বাছাইয়ে ওয়েলসের বিপক্ষে ৪-৩ গোলে জয়ের ম্যাচে। ওই মাচে একটি গোলও করেন তিনি।

বেলজিয়ামের পরের ছয়টি ম্যাচে ওই হ্যামস্ট্রিংয়ের চোটের কারণেই খেলতে পারেননি আন্তর্জাতিক ফুটবলে ১২৪ ম্যাচে রেকর্ড ৮৯টি গোল করা তারকা।

আক্রমণভাগে আরও দুজনকে হারিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বর দলটি। নিতম্বে অস্ত্রোপচারের পর আর্সেনালের অভিজ্ঞ ফরোয়ার্ড লেয়ান্ড্রো ট্রসাড সেরে উঠলেও, তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। আর একইরকম অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি সেরে ওঠেননি ক্লাব ব্রুজের অ্যাটাকিং মিডফিল্ডার হান্স ভানাকেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..