✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাজধানীতে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ২১:৩৭:০৬ |
রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


মো. হাফিজুর রহমান বলেন, ভোরে খবর পেয়ে প্রগতি সরণির সুবাস্ত নগর ভ্যালি মার্কেটের বিপরীত পাশের সড়কের ওপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নাম-পরিচয় জানতে পিবিআই ও সিআইডি তার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে। কিন্তু তার ম্যাচ না করায় নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ভোরে কোনো গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন। 

বিষয়টি নিশ্চিত হতে দুর্ঘটনা কবলিত স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে। তাই মরদেহ ময়নাতদন্তের পর দাফনের জন্য অঞ্জুমান মুফিদুলে দেওয়া হবে। এছাড়া এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সড়ক নিরাপত্তা আইনে একটি মামলা করবে।

পুলিশ বলছে, ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল সাদা-সবুজ ছাপা শাড়ি এবং লাল রঙের ব্লাউজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..