সর্বশেষ :
ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে ১২০০ কেজির 'লাল বাদশাকে' কিনলেই ফ্রি ৩০ কেজির 'সোহেলি' চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ১৬:৪০:১৭ |
তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চলতি বছরের জুলাই-আগস্টে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল বাংলাদেশ দলের। তচলতি বছরের জুলাই-আগস্টে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল বাংলাদেশ দলের। তবে লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতা সমস্যার কারণে সেই সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। এমনই এক প্রতিবেদন করে বিষয়টি জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

যদিও বিসিবিকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইরিশ বোর্ড। তবে এক কর্মকর্তা জানালেন, এই সিরিজ আয়োজন নিয়ে আগে থেকেই একটা যদি কিন্তু ছিল। চলতি বছরের জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

সেই সিরিজ শেষে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল লিটন দাস-মেহেদী হাসান মিরাজদের। গতকাল আগামী গ্রীষ্মের সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড। সূচি অনুযায়ী বাংলাদেশের সঙ্গে খেলার কথা থাকলেও তালিকায় নেই বাংলাদেশের সিরিজটি।   

জানা যায়, লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সিরিজটি বাতিল করেছে আয়ারল্যান্ড। এমন পরিস্থিতিতে আগামী জুলাই-আগস্টে থাকছে না বাংলাদেশের ক্রিকেটারদের কোনো সিরিজ। ফলে ভারতের বিপক্ষে সিরিজের জন্য অপেক্ষা করতে হবে প্রায় মাস দেড়েক।

বাংলাদেশ সিরিজ বাতিল করলেও ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে আইরিশরা। যেখানে মে মাসে নিউজিল্যান্ডের সঙ্গে একটি চারদিনের টেস্ট খেলবে। আগামী জুনে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারত সফর করবে আয়ারল্যান্ড। বাংলাদেশে বিপক্ষে সিরিজটি বাতিল করায় আফগানিস্তানের সঙ্গে ম্যাচের সংখ্যা বাড়িয়েছে আইরিশরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..