ইরানে ঈদ শনিবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২০, | ১২:৪৯:০১ |
মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর হলেও যুদ্ধবিধ্বস্ত ইরানে ঈদ উদযাপিত হবে আগামীকাল শনিবার (২১ মার্চ)।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে এই তথ্য।

সুপ্রিম লিডারের অফিসের বরাতে জানানো হয়েছে, বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস হবে ত্রিশ দিনে। আর সে হিসেবে শুক্রবার হবে রমজানের শেষ দিন, শনিবার উদযাপিত হবে ঈদ।

এদিকে, শনিবার ঈদ উদযাপন করবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ভারত ও পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..