✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তিন দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৯, | ১২:১০:০৭ |
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় তিন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ পালন করছে আফগানিস্তান, নাইজার ও মালি। এর আগে বুধবার (১৮ মার্চ) এই তিন দেশ শাওয়াল মাসে চাঁদ দেখতে পাওয়ার কথা জানায়।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই তিন দেশে পালিত হচ্ছে ঈদ। বুধবার মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মুসলিমরা ঈদের চাঁদ দেখতে আকাশে নজর রেখেছিল। এর মধ্যে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে সব দেশই জানিয়েছে, ওই অঞ্চলের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

তবে আফগানিস্তান, নাইজার ও মালি জানায়, তাদের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। এতে দেশ তিনটি বৃহস্পতিবার ঈদুল ফিতর পালিত হবে বলে ঘোষণা দেয়। প্রসঙ্গত, চাঁদ দেখার ওপর ভিত্তি করে দেশে দেশে ঈদের তারিখ ভিন্ন হতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..