✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফের লক ডাউনে ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-২০, | ১৮:৫৪:৫০ |

করোনাভাইরাস সংক্রামণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় শনিবার (২১ নভেম্বর) থেকে লক ডাউন বাস্তবায়ন হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শতাধিক শহরে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি এক বিবৃতিতে জানান, বিশেষ কিছু দপ্তর ছাড়া বেশিরভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দিনে শহরের ভেতরে গাড়ি চলাচলের অনুমতি থাকলেও রাত ৯টা থেকে ভোর ৪ টা পর্যন্ত রাস্তায় কোনো গাড়ি বের হতে পারবে না।

রেড জোন হিসেবে চিহ্নিত শহরগুলো থেকে কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে অন্য শহরে যেতে পারবেন না। নিয়ম ভাঙলেই গুনতে হবে জরিমানা। খাদ্য সামগ্রীসহ জরুরি পণ্যের দোকান ছাড়া অন্য সব শপিং মল ও বাজার বন্ধ থাকবে।

তিনি আরো জানান, জরুরি সেবায় নিয়োজিত গাড়িগুলো কেবল এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এ অবস্থা চলবে টানা দুই সপ্তাহ। এ সময়সীমা বাড়ানো হবে কি না তা পরিস্থিতি সাপেক্ষে জানানো হবে।

এদিকে, ইরানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৯ জন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৬০ জন। ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ হাজার ৮৯৬ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..