✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পবিত্র মসজিদুল হারামে আরও অত্যাধুনিক সাউন্ড সিস্টেম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৮, | ২২:৫৮:০০ |
পবিত্র মক্কা শরিফের মসজিদুল হারামে মুসল্লিদের ইবাদত আরও স্বাচ্ছন্দ্যময় করতে অত্যাধুনিক অডিও সিস্টেম (শব্দব্যবস্থা) চালু করেছে সৌদি আরব। বুধবার জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস মস্ক এক বিজ্ঞপ্তিতে জানায়, পবিত্র কাবা শরিফের চারপাশের এলাকাগুলোতে আজান, নামাজ ও জুমার খুতবা আরও স্পষ্টভাবে পৌঁছে দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই প্রকল্পের আওতায় পবিত্র হারাম শরীফের আশপাশের রাস্তাগুলোতে কৌশলগতভাবে ২৬০টিরও বেশি উচ্চক্ষমতাসম্পন্ন স্পিকার স্থাপন করা হয়েছে। এই প্রযুক্তির বিশেষত্ব হলো এটি প্রাঙ্গণ, হাঁটার পথ এবং সংলগ্ন ভবনগুলোতে কোনো ধরনের বিলম্ব ছাড়াই নিখুঁতভাবে সিনক্রোনাইজড শব্দ পৌঁছে দিতে সক্ষম। পুরো ব্যবস্থাটি প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ কেবল ও ফাইবার অপটিক নেটওয়ার্কের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সারাবছর পবিত্র মক্কায় আগত লাখো মুসল্লির ভিড় এবং পরিবেশের কথা মাথায় রেখে বিশ্বমানের প্রকৌশল মানদণ্ড মেনে এই অডিও অবকাঠামো সাজানো হয়েছে। 

সূত্র: সৌদি গেজেট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..