✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৫, | ২৩:০৭:৫৯ |
চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা মো. আলভিনকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। তিনি আলোচিত সরোয়ার হোসেন সাকিব ওরফে বাবলা হত্যা মামলার আসামি।

শনিবার (১৪ মার্চ) চান্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। রোববার (১৫ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ৫ নভেম্বর সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি খন্দকারপাড়া মসজিদে মাগরিবের নামাজ শেষে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির এমপি প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ নেতাকর্মীদের নিয়ে এলাকায় গণসংযোগ শুরু করেন। এসময় সরোয়ার হোসেন সাকিব ওরফে বাবলাসহ নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিলেন।  

গণসংযোগ চলাকালে সন্ধ্যা আনুমানিক ৫টা ৪০ মিনিটে শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদের পরিকল্পনা ও নির্দেশনায় একদল সশস্ত্র ব্যক্তি সরোয়ার হোসেন সাকিব ওরফে বাবলাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, গ্রেপ্তার হওয়া আলভিন শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা। তিনি বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও ও পাঁচলাইশ থানা এলাকায় বিভিন্ন কৌশলে নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন। এছাড়া চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক খুনোখুনির ঘটনায়ও তার সম্পৃক্ততা রয়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..