✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১২, | ১০:৪০:৪৬ |
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সংসদ ভবন এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। দায়িত্ব পালন করছেন পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, সংসদ ভবন ও আশপাশের এলাকায় বুধবার রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য ক্ষতিকর দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে সংসদের অধিবেশন উপলক্ষে সকাল ৮টা থেকে নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচলে ডাইভারশন কার্যকর করা হয়েছে, যা চলবে সকাল ১১টা পর্যন্ত।

নির্দেশনা অনুযায়ী, ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যাওয়া যানবাহন ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহনকে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে যেতে হবে।

এ ছাড়া মানিক মিয়া এভিনিউ থেকে খেজুরবাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বাঁয়ে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে যেতে হবে। উড়োজাহাজ মোড় থেকে খেজুরবাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীকে যানজট এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..