✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলো বাংলাদেশি সাদাত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-১৩, | ১২:৪৫:২৬ |

শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশি কিশোর সাদাত রহমান। শুক্রবার এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। গত বছর এ পুরস্কার পেয়েছিল পাকিস্তানের নোবেল বিজয়ী তরুণী মালালা ইউসুফজাই।

শিশু নির্যাতন বন্ধে অনলাইন সচেতনতামূলক অ্যাপ বানানোর জন্য ওই স্বীকৃতি পেয়েছে নড়াইলের কৃতী সন্তান সাদত রহমান। খবর এএফপির।

খবরে বলা হয়, বাংলাদেশের ১৭ বছর বয়সী সাদত রহমান সাইবার বুলিং ও অনলাইন ক্রাইমের বিরুদ্ধে দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে। এজন্য তাকে আন্তর্জাতিক এ সম্মানজনক পদকে ভূষিত হয়েছেন।

নেদারল্যান্ড ভিত্তিক শিশুঅধিকার ফাউন্ডেশন এ পুরস্কারটি প্রদান করবে। করোনাভাইরাস মহামারীর কারণে পুরস্কার পর্বটি অনলাইনে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পুরস্কারপ্রাপ্তির পর এ বিষয়ে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে কিশোর-কিশোরীরা নিয়মিত অনলাইনে সাইবার বুলিংয়ের শিকার হয়। এজন্য প্রয়োজন এ বিষয়ে আরও গুরুত্বসহকারে পদক্ষেপ নেয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..