✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জুয়েল আইচের অবস্থার উন্নতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-১২, | ১২:২৪:০৫ |

করোনায় আক্রান্ত নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ফুসফুস ৪০ শতাংশের মতো সংক্রমিত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তার স্ত্রী বিপাশা আইচ বলেন, ‘গতকালের চেয়ে আজকের অবস্থা কিছুটা ভালো। অপিজেন খুব বেশি দরকার পড়ছে না। খাওয়াদাওয়া নিয়ে গতকাল যে সমস্যা ছিল, তা আজ কম বলে মনে হচ্ছিল। সবাই তার জন্য দোয়া করবেন।’

জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ ও মেয়ে খেয়া আইচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আগেই। তারা দু’জন এরই মধ্যে সেরে উঠলেও জুয়েল আইচকে ভর্তি হতে হয় হাসপাতালে। গত ৪ নভেম্বর থেকে জ্বরে ভুগছিলেন জুয়েল আইচ। শুরুতে গুরুত্ব না দিলেও পরে জ্বরের মাত্রা বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

বিপাশা আইচ জানান, করোনা ছাড়াও জুয়েল আইচ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। গত সোমবার রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ওই হাসপাতালের চিকিৎসাসেবায় তারা সন্তুষ্ট হতে পারছিলেন না। পরে সিএমএইচে ভর্তি করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..