✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাবেক সিনিয়র সচিব শাহ কামালের আয়কর নথি জব্দ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৯, | ১৪:১৬:২৫ |
ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

সোমবার (৯ মার্চ) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এতথ্য নিশ্চিত করেন। মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের সহকারি পরিচালক বিষাণ ঘোষ তার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, শাহ কামাল নিজ নামে মোট ১১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৩০১ টাকার সম্পদের মধ্যে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৫ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৩০২ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং ১০টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ৮ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৪৪৪/টাকা জমা ও ৩ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার ৬১৪ টাকা উত্তোলন, হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে আয়ের উৎস আড়াল করে দুর্নীতি ও ঘুস সহ মানিলন্ডারিং-এর সম্পৃক্ত অপরাধ করায় মামলা দায়ের করা হয়, যার তদন্ত চলছে। 

তদন্তকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় দেখা যায়,  শাহ কামাল একজন আয়করদাতা। এ আসামির আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ ও মামলার তদন্তকালে পর্যালোচনার জন্য আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..