✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী নির্ধারণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৮, | ১৫:২১:৫২ |
নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা দেবে সরকার। এছাড়া অন্যান্য ধর্ম গুরুকেও ভাতা দেওয়া হবে। 

রবিবার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, মাসিক ভাতা দেওয়ার ক্ষেত্রে প্রতিটি মসজিদের জন্য ১০,০০০ টাকা। যা থেকে ইমাম ৫০০০ টাকা, মুয়াজ্জিন ৩০০০ টাকা এবং খাদেম ২০০০ টাকা করে পাবেন। 

প্রতিটি মন্দিরের জন্য ৮০০০ টাকা, যা থেকে পুরোহিত ৫০০০ টাকা এবং সেবাইত ৩০০০ টাকা পাবেন। 

প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য ৮০০০ টাকা, যার মধ্যে বিহার অধ্যক্ষ ৫০০০ টাকা এবং উপাধ্যক্ষ ৩০০০ টাকা পাবেন।

প্রতি চার্চের জন্য ৮০০০ টাকা, যা পালক/যাজককে ৫০০০ টাকা, সহকারী পালক/যাজককে ৩০০০ টাকা দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..