জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে তেল কেনার হিড়িক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৬, | ১২:০৪:৩৮ |
ইসরায়েল-ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তৈরি হওয়া জ্বালানি সংকটের আতঙ্ক এখন রাজধানীর রাজপথে। যুদ্ধকালীন আমদানি নির্ভর এই খাতকে স্বাভাবিক রাখতে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন ভোক্তারা।

শুক্রবার (৬ মার্চ) সকাল থেকেই ঢাকার পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।


এদিন সকাল থেকেই দেখা গেছে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন। ঘন্টাখানেক সিরিয়ালে থাকার পর তেল মিলেছে। অনেক পাম্পে যথেষ্ট পরিমাণে তেল মজুদ নেই। আবার দেখা যাচ্ছে অনেক পাম্প একজন গ্রাহককে ২ লিটারের বেশি তেল দিচ্ছে না।

উল্লেখ্য, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, দেশে ডিজেল মজুত মাত্র নয় দিনের থেকে ১৪ দিনের । অকটেন মজুত রয়েছে ১৫ থেকে ২৫ দিনের, পেট্রোল ১৬ দিনের এবং ফার্নেস অয়েল ৬০ থেকে ৭৬ দিনের । পরিস্থিতি মোকাবিলায় সরকার পেট্রোল পাম্পে জ্বালানি বরাদ্দ ১০ শতাংশ কমিয়ে দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..