সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে কোয়ার্টারে অস্ট্রেলিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৫, | ১৭:৫৭:৩৭ |
এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপপর্বের ম্যাচে ইরানকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাতেই টানা দুই ম্যাচ জিতে সবার আগে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অজিরা। একই সঙ্গে অস্ট্রেলিয়ার এই জয়ের পর সেরা আটের টিকিট নিশ্চিত হয়েছে দক্ষিণ কোরিয়ারও।


এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট অর্জন করেছে দক্ষিণ কোরিয়াও। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে শীর্ষে অবস্থান করছে তারাই। এই গ্রুপে দুটি করে ম্যাচ খেললেও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি ইরান ও ফিলিপাইন।

নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। এই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। অন্য দলটি হবে রানার্সআপ। আর ম্যাচটি ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে দক্ষিণ কোরিয়া। এদিকে নিজেদের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ফিলিপাইন ও ইরান।

আজকের ম্যাচের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ইরান। এই ম্যাচে ইরানকে পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়ার মেয়েরা। বল দখল ও আক্রমণে ছিল তাদের একক আধিপত্য। সেই সুবাদে ম্যাচের প্রথমার্ধেই ইরানের জালে চারবার বল পাঠায় অস্ট্রেলিয়ার ফুটবলার।

ম্যাচের অষ্টম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন অ্যামি সায়ের। আর ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যারি ফ্লাওয়ার। বাকি গোল দুটি করেন অ্যালান্না কেন্নেডি। মাত্র চার মিনিটের ব্যবধানে  দুটি গোল করেন তিনি। তাতেই ৪-০ গোল ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দল।


দ্বিতীয়ার্ধেও সুবিধা করতে পারেননি ইরানের ফুটবলাররা। উল্টো একের পর এক আক্রমণ করতে থাকে অস্ট্রেলিয়া। কিন্তু পুরো সময়ে আর কোনো গোল আদায় করা হয়নি। ফলে ৪-০ গোল ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..