সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রা উপলক্ষ্যে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন সেক্টরে যারা জড়িত তারা সবাই এ বিষয়ে তৎপর রয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ঈদে সড়ক, রেল ও নৌপথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মন্ত্রণালয়ে প্রস্তুতি সভা শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এখানে মনিটরিং করার দরকার, সেটা আছে। ভ্রাম্যমাণ আদালত আছে, হাইওয়ে পুলিশ তৎপর। স্থানীয় প্রশাসন, বিশেষ করে সড়ক-মহাসড়ক যে সমস্ত থানা ও জেলার অধীনে, তারাও সক্রিয়। পরিবহন শ্রমিক নেতারা যারা আছেন তারাও এ ব্যাপারে তৎপর আছেন। তারাও নিজেরা দায়িত্ব নিয়েছেন, কোনো অবস্থাতেই কোনো ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দুই থেকে তিন দিনের মধ্যে দেড় কোটির মত লোক ঢাকা থেকে ঢাকার বাইরে যাবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। পৃথিবীতে অন্য কোন শহরে এভাবে সীমিত সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে এত লোক ডিপার্চার হয়, মানে ঢাকা শহরের বাইরে ডিপার্চার হয়, এর কোন মানে আমার জানা নেই। তবে ঢাকাকে এই চ্যালেঞ্জ সবসময় ফেস করতে হয়েছে। অতীতে মানে গতবার মোটামুটিভাবে ভালোভাবেই সেটা সফল হয়েছে। এবার আরো ভালোভাবে করতে আমরা সক্ষম হব। সেই প্রস্তুতি আমরা ইতোমধ্যে গ্রহণ করেছি।
এ জাতীয় আরো খবর..