✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

একাদশে বড় ১ চমক নিয়ে অভিষেক বাংলাদেশের

ছবি-বাফুফে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৩, | ১৪:০৩:৪৩ |
অভিষেকের মঞ্চ প্রস্তুত। আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ নামবে এএফসি এশিয়ান কাপে। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন চীন। তাদের মুখোমুখি হওয়ার আগে বড় এক চমক দিয়েছেন কোচ পিটার জেমস বাটলার। অভিজ্ঞ গোলরক্ষক রুপনা চাকমাকে একাদশেই রাখেননি তিনি! 

রুপনা চাকমার জায়গায় মিলি আক্তারকে দলে এনেছেন তিনি। মূলত উচ্চতার দিক থেকে রুপনার চেয়ে এগিয়ে থাকার কারণেই তাকে দলে রেখেছেন বলে জানা গেছে। 

রক্ষণকেই যে কোচ বাটলার প্রাধান্য দিয়েছেন, তা পরিষ্কার। ৫ ডিফেন্ডার আছেন একাদশে, ফরোয়ার্ড আছেন মোটে ১ জন।

ডিফেন্ডার শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবীরন খাতুনকে রাখা হয়েছে একাদশে। মিডফিল্ডে আছেন মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও উমেহলা মারমা। একমাত্র স্ট্রাইকার হিসেবে আছেন শাসসুন্নাহার জুনিয়র।

সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকিকে নিয়ে আগ্রহ ছিল। তবে তার জায়গা হয়নি এই একাদশে।

বাংলাদেশের  একাদশ
মিলি আক্তার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, নবীরন খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, উমেহলা মারমা, শামসুন্নাহার জুনিয়র

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..