✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রমজানে নারীদের জন্য মদিনার মসজিদগুলোতে বিশেষ সেবা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ১২:০১:৪৩ |
রমজান মাস উপলক্ষে মদিনার প্রধান প্রধান মসজিদগুলোতে নারীদের জন্য সমন্বিত সেবা ব্যবস্থা চালু করেছে সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়। এতে নারী মুসল্লিদের ইবাদত নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি আরবের মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স দাওয়াহ অ্যান্ড গাইডেন্স-এর মদিনা শাখা নারীদের জন্য এই সেবা কার্যক্রম বাস্তবায়ন করছে। এর আওতায় আল-খান্দাক, সাইয়্যিদ আল-শুহাদা ও কিবলাতাইন মসজিদসহ গুরুত্বপূর্ণ মসজিদগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

মন্ত্রণালয় জানায়, বিশেষ করে মসজিদে নববীর আশপাশ ও কেন্দ্রীয় এলাকায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে প্রশিক্ষিত নারী কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে, যারা ধর্মীয় দিকনির্দেশনা, শৃঙ্খলা রক্ষা এবং মুসল্লিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।

কর্তৃপক্ষের লক্ষ্য হলো রমজানে মসজিদগুলোতে আগত বিপুল সংখ্যক নারী দর্শনার্থী ও ওমরাহ পালনকারীদের সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনা করা। পাশাপাশি তাৎক্ষণিক সহায়তা ও ইসলামী শিক্ষা প্রদানের মাধ্যমে নারী মুসল্লিদের জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ ইবাদতের পরিবেশ নিশ্চিত করা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নারীদের ইবাদত পালনে স্বাচ্ছন্দ্য বাড়াতে এবং সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র : আরব নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..