✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আমরা সম্ভবত কয়েকজন কমান্ডারকে হারিয়েছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৮, | ২২:০৭:৩৩ |
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে ধারণা করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছেন তিনি।

পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‌‌আমরা সম্ভবত কয়েকজন কমান্ডারকে হারিয়েছি। কিন্তু এটি খুব বড় কোনও সমস্যা নয়। এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স অন্তত তিনটি সূত্রের বরাত দিয়ে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ দুই কর্মকর্তার প্রাণহানির তথ্য জানিয়েছে।

রয়টার্স বলছে, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কমান্ডার নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ওই তিন সূত্র বলেছে, হামলার শুরুতেই বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ প্রাণ হারিয়েছেন।

এদিকে, ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২ এক প্রতিবেদনে ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আমি যতটুকু জানি, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এখনও বেঁচে আছেন।


যদিও অজ্ঞাত এক সূত্রের বরাত দিয়ে চ্যানেল-১২ বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের এই দাবির বিষয়ে জানতে চাওয়া হলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেন, ‌‌আমি যতটুকু জানি, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন।

তবে হামলায় তাদের কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন তিনি। আরাঘচি বলেছেন, উচ্চপদস্থ সব কর্মকর্তা বেঁচে আছেন। সবাই যার যার অবস্থানে আছেন এবং আমরা এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। সবকিছু ভালো আছে।

সূত্র: রয়টার্স, এএফপি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..