চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণ : মৃত্যুর সংখ্যা বেড়ে ৬

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৮, | ২১:৫৯:৪৩ |
চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণে আগুনের ঘটনায় মো. শিপন (৩১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়েছে। তার শরীরের ৮৩ শতাংশ দগ্ধ ছিল এবং সেই সঙ্গে ছিল ইনহ্যালেশন ইনজুরি। এর আগে এই ঘটনায় তার ভাবি নুরজাহান আক্তার, ভাতিজা শাওন, ভাই সামির হোসেন, আরেক ভাবি পাখি আক্তার এবং বড় ভাই সাখাওয়াত হোসেনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা ৬ জনে পৌঁছাল। বাকি ৩ জন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..