✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

২৫০ মিলিয়নেও ইয়ামালকে ছাড়েনি বার্সেলোনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৬, | ১৩:৫০:৫৩ |
বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা। তিনি জানিয়েছেন, দুই বছর আগে পিএসজি তরুণ তারকা লামিনে ইয়ামালের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল।

এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘পিএসজি আমাদের কাছে লামিনে ইয়ামালের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর অফার করেছিল। কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করি।’

তখন ইয়ামালের বয়স ছিল মাত্র ১৭ বছর। লাপোর্তার ভাষায়, ‘অনেকে আমাদের সিদ্ধান্তকে পাগলামি বলেছিল, কিন্তু আমরা ক্লাবের ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিয়েছি।’



যদি বার্সেলোনা সেই প্রস্তাব গ্রহণ করত, তাহলে ইয়ামাল ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হয়ে যেতেন। বর্তমানে রেকর্ডটি রয়েছে নেইমারের দখলে, যিনি ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে পিএসজিতে যোগ দেন।

এদিকে ক্লাবে থেকে ইয়ামাল নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে তিনি ১৫টি গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন। মাঠে তার পারফরম্যান্সই প্রমাণ করছে, বার্সার সিদ্ধান্ত ভুল ছিল না বলেই মনে করছেন অনেক সমর্থক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..