✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রমজানে দুবাইয়ে ভিক্ষুকদের বিরুদ্ধে হচ্ছে অভিযান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৪, | ২২:৫৭:২৬ |
পবিত্র রমজান মাসে ভিক্ষুকদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দুবাই পুলিশ। রমজানের প্রথম এক সপ্তাহেই ভিক্ষাবৃত্তির দায়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে তারা।

সংবাদমাধ্যম গালফ নিউজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, শহরজুড়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীনস্থ 'সন্দেহভাজন ব্যক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ' শাখা ভিক্ষুকদের বিরুদ্ধে এ অভিযান চালাচ্ছে।  

যে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা বিভিন্ন দেশের বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

রমজান মাসে ভিক্ষার আড়ালে অনেকে প্রতারণা করে থাকেন। এ কারণে প্রতি বছর ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে অভিযান চালানো হয়। এমন অভিযোগও শোনা যায়, শুধুমাত্র ভিক্ষার জন্য ভিসা নিয়ে অনেকে আমিরাত ও সৌদি আরবে যান।

এই ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে সাধারণ মানুষকে অবহিত করতেও এই সময়টায় বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হয় সংযুক্ত আরব আমিরাতের বড় বড় শহরগুলোতে।


সূত্র: গালফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..