সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

আমি এখন সৌদি আরবেরই মানুষ: রোনালদো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৩, | ১৮:৫১:১৫ |
বয়স ত্রিশ পেরোনোর পর ক্যারিয়ারে ৫০০ গোলের অনন্য মাইলফলক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে আল-হাজমের বিপক্ষে আল-নাসরের ৪-০ ব্যবধানের বড় জয়ের পথে জোড়া গোল করে এই ইতিহাস গড়েন পর্তুগিজ মহাতারকা। ফুটবল ইতিহাসে ত্রিশোর্ধ্ব বয়সে ৫০০ গোলের প্রথম ও একমাত্র নজির এটি। রেকর্ড গড়া এই ম্যাচ শেষে উচ্ছ্বসিত রোনালদো জানিয়েছেন, তিনি এখন নিজেকে সৌদি আরবেরই মানুষ মনে করেন।

শনিবার রাতে আল-হাজমের বিপক্ষে একপেশে ম্যাচে নিজের প্রথম গোলটি করেই পাঁচশোর কোটা পূর্ণ করেন রোনালদো। পরে দ্বিতীয় গোল করে সংখ্যাটিকে ৫০১-এ নিয়ে যান তিনি। রোনালদোর জোড়া গোলের এই দাপুটে জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালকে এক পয়েন্টে পেছনে ফেলে সৌদি প্রো লিগের শীর্ষেও উঠে এসেছে আল-নাসর।



২০২২ সালের ডিসেম্বরে ইউরোপ অধ্যায় শেষ করে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো এই মহাতারকা সৌদি আরবে থিতু হয়েছেন দারুণভাবে। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, 'আমি এখানে ভীষণ সুখী। বহুবার বলেছি, সৌদি আরব আমাকে, আমার পরিবার ও বন্ধুদের আপন করে নিয়েছে। আমি নিজেকে এই দেশেরই মানুষ মনে করি এবং এখানেই থাকতে চাই।'

বয়স বাড়লেও রোনালদোর পারফরম্যান্সে যে একটুও ভাটা পড়েনি, তা তার এই মাইলফলকই প্রমাণ করে। এই ঐতিহাসিক অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোকে ‘সর্বকালের সেরা’ (GOAT) বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..