✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঋতুপর্ণাদের ফিজিওর খোঁজে বাফুফে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৩, | ১৬:১০:২৯ |
নারী এশিয়া কাপ ফুটবল খেলতে বাংলাদেশ নারী ফুটবল দল অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছে। ঢাকা থেকে ১৯ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ কন্টিনজেন্ট রওনা হলেও সেখানে ছিলেন না ফিজিওথেরাপিস্ট জাকিয়া রহমান। অসুস্থতার জন্য তিনি দলের সঙ্গে যেতে পারেননি। 

এশিয়া কাপ উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার ফিজিওর অসুস্থতার বিষয়টি জানিয়েছিলেন। তিনি দলের সঙ্গে যেতে পারছেন না এই খবরটি দিন দুয়েক পর প্রকাশ পেয়েছে। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী বলেন, ‘১৮ ফেব্রুয়ারি ফিজিও অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অপারেশন হওয়ায় তিনি দলের সঙ্গে আসতে পারেননি।’



ফিজিও ফুটবলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকিয়া শেষ মুহূর্তে অসুস্থ হওয়ায় বাফুফে বেশ বিপাকে পড়েছে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই জায়গায় ফিজিও খুঁজছে ফেডারেশন, বললেন টিম ম্যানেজার, ‘বাংলাদেশ থেকে ফিজিও আনতে ভিসার বিষয় রয়েছে। আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। আবার অস্ট্রেলিয়াতেও খোঁজা হচ্ছে। যেটা দ্রুত সম্ভব, সেটাই করা হবে দলের জন্য।’

বাংলাদেশ দলের ফিটনেস কোচ অস্ট্রেলিয়ান লর্ড। তিনি পার্থের অধিবাসী। তাই সিডনিতে ফিজিও খোঁজার বিষয়ে তিনি তেমন কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..