✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রিয়ালকে সরিয়ে শীর্ষস্থান দখল করল বার্সেলোনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৩, | ১১:৫৪:১১ |
লিগে শনিবার (২১ ফেব্রুয়ারি) ওসাসুনার কাছে ২-১ ব্যবধানে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ফলে বার্সেলোনার সামনে সুযোগ আসে টেবিলের শীর্ষে ওঠার। সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে ফ্লিকের দল।

রোববার (২২ ফেব্রুয়ারি) লেভান্তের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পায় বার্সেলোনা। তাতে শীর্ষস্থান নিজেদের দখলে নিল কাতালান ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। পঞ্চম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন বার্নাল। দারুণ ফিনিশে ১-০ তে লিড পায় বার্সা।



৩২তম মিনিটে আবারও গোল পায় স্বাগতিকরা। জোয়াও ক্যানসেলো দেন তার দ্বিতীয় অ্যাসিস্ট। এবার গোল করেন ফ্রেংকি ডি ইয়ং। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।

জোয়াও ক্যানসেলো ছিলেন দলের মূল ভরসা। প্রথম গোলেও তার অবদান ছিল। রবার্ট লেভানডোভস্কিও কয়েকটি সুযোগ তৈরি করেন। দ্বিতীয়ার্ধ শুরু হয় একই একাদশ নিয়ে। ক্যাম্প ন্যুতে আবার গড়াতে থাকে বল। ৮০ মিনিটে দূর থেকে শট নেন ফেরমিন লোপেজ। বল পোস্টের একদম পাশ দিয়ে জালে জড়ায়।

চোট কাটিয়ে দলে ফিরেছেন পেদ্রি। এই ম্যাচে তিনি কিছু সময় মাঠে নামেন। শুরুর একাদশে ফিরেছেন রাফিনিয়া। তার ওপর ম্যাচে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষস্থান দখলে নিয়েছে বার্সেলোনা।  

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..